ব্রেকিং নিউজঃ

ইস্কাটনে ভবনের গ্যারেজে আগুন, শিশুসহ নিহত ৩

রাজধানীর ইস্কাটনে একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদ হোসাইন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এক শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইস্কাটনে অগ্নিকাণ্ডে নিহত তিনজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ছাড়া অগ্নিদগ্ধ পাঁচজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930