ব্রেকিং নিউজঃ

অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে উৎখাতের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন মালির সেনারা

প্রেসিডেন্টকে উৎখাতের পর মালির সেনা সদস্যরা স্থিতিশীলতা পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিদ্রোহের এক দিনের মাথায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

অভ্যুত্থানের বিষয়ে বিদ্রোহী সেনাদের মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ বলেন, দেশকে আরও বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক বাহিনীর বিদ্রোহের পর মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা। ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন।

পরে আটক হন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। সরকারবিরোধী সশস্ত্র আন্দোলন আর গনবিক্ষোভে নাকাল হয়ে পড়া দেশটিতে নতুন করে সেনা বিদ্রোহের ফলে মালির সংকট আরও ঘণীভূত হবে বলে মনে করছেন অনেকেই।

বুধবার বিদ্রোহী সেনাদের মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে বেশ কিছু কাল ধরেই দেশে ঠিকমতো কাজ চলতে পারছিল না।

দায়িত্বশীল ব্যক্তিদের ব্যর্থতায় মালি দিন দিন বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। সেনা বিদ্রোহের সময় মালিতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বন্ধ রাখা হয়েছে সীমান্ত আর বহাল রাখা হয়েছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ।

বিদ্রোহী সেনাদের মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ জানান, আন্তর্জাতিক সব চুক্তি ও বাহিনীর প্রতি শ্রদ্ধা দেখানো হবে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনসহ আন্তর্জাতিক সব মিশন দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বহাল রাখা হবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930