করোনাকে পাশে নিয়েই এগিয়ে চলছে ভারত: অমিত শাহ
জীবিকা বাঁচাতে করোনাকে পাশে নিয়েই বিশ্বের অন্যান্য দেশের মতো এগিয়ে চলছে ভারত। ৬৮ দিনের লকডাউন শেষে গেলো পহেলা জুন থেকে শুরু হওয়া আনলক সিরিজও প্রায় তিন মাস হতে চললো। তবুও সংক্রমণ কমছে না। এদিকে, পশ্চিমবঙ্গে দু’দিনের সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় ও শেষ দিন আজ।
ভারতে চার দফায় দীর্ঘ ৬৮ দিনের লকডাউনে করোনার সংক্রমণ কিছুটা কমলেও, তিন দফার আনলক সিরিজ শুরুর পর থেকেই আবারও অবনতি হতে শুরু করে করোনা পরিস্থিতি।
এই যখন অবস্থা তখন ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে ভাইরাসটির বিস্তার। ফলে কঠোর বিধিনিষেষ আরোপে বাধ্য হন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’দিনের সাপ্তাহিক লকডাউন জারির ঘোষণাও দেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার লকডাউনের দ্বিতীয় ও শেষ দিনেও কোনো সুখবর ছিলো না।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশটির বেশ কয়েজন মন্ত্রী এবং শীর্ষ রাজনৈতিক নেতা-নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
