ব্রেকিং নিউজঃ

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ গুরুতর অসুস্থ। জ্বর ও শারীরিক দুর্বলতা থাকার কারণে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি।

মোশারফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। মোশারফ বলেন, ‘তারপর থেকে সবকিছু ঠিকই ছিল। কিন্তু আজকে (বৃহস্পতিবার) তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। গায়ে জ্বর আসছে আবার যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930