ব্রেকিং নিউজঃ

গ্রেনেড হামলায় বিএনপি জড়িত বলেই আলামত নষ্ট করেছে : প্রধানমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ শুক্রবার সকালে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি জড়িত বলেই তারা আলামত নষ্ট করে দিয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ শুক্রবার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এসেই ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটায়। আর এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত, যারা এ ষড়যন্ত্রে জড়িত, তাদের কথাতেই তো বের হয়ে এসেছে যে তারা কোথায় মিটিং করেছে, কীভাবে ষড়যন্ত্র করেছে। বিএনপি সরকার যদি এতে জড়িত নাই থাকে, তাহলে তারা আলামতগুলো কেন নষ্ট করল? ওই গ্রেনেড হামলার পরই তখনকার সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা লোকজন নিয়ে এসে পুরো এলাকা ধুয়ে ফেলে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘ঘটনাগুলোর আগে খালেদা জিয়া যে বক্তৃতাগুলো দিয়েছে, যেমন কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার আগে বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধীদলীয় নেতাও কোনোদিন হতে পারবে না। এই ভবিষ্যদ্বাণী খালেদা জিয়া কীভাবে দিয়েছিল। কারণ, তাদের চক্রান্তই ছিল আমাকে তারা হত্যা করে ফেলবে। তাহলে তো আমি কিছুই হতে পারব না। এটাই তাদের চক্রান্ত ছিল।’

নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন রক্ষা করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট ওই গ্রেনেড হামলার সময় হানিফ ভাইয়ের কথা সব সময় মনে পড়ে। হানিফ ভাইসহ সবাই আমাকে যেভাবে ঘিরে রেখেছিল, আমি জানি না, এমন একটা অবস্থায় কোনো মানুষ বাঁচতে পারে কি না। আল্লাহই বোধ হয় হাতে তুলে আমাকে বাঁচিয়েছিল। আমাদের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন আমাকে রক্ষা করেছিল।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930