ব্রেকিং নিউজঃ

‘কাসেম সোলাইমানি’ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান

ক্ষেপণাস্ত্র ‘শহীদ কাসেম সোলাইমানি’।

আল-কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি ও মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের নামে দুটি ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইরান।

সংবাদমাধ্যম এবিসি এক প্রতিবেদনে জানায়, আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ক্ষেপণাস্ত্রসহ নতুন কয়েকটি অস্ত্র উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি প্রচার করা হয়।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ভূমি থেকে ভূমিতে হামলায় সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘শহীদ কাসেম সোলাইমানি’ এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার। এবং ‘শহীদ আবু মাহদি’ ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার কিলোমিটার।

দুটি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে মরিয়া যুক্তরাষ্ট্র। কিন্তু এসবের মধ্যেও থেমে নেই ইসলামি প্রজাতন্ত্রটি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031