ব্রেকিং নিউজঃ

ঠোঁট গোলাপি করবে ধনেপাতা, জানুন পদ্ধতি

ঠোঁট নিয়ে অনেকেই খুঁত খুঁত করে থাকেন। নরম গোলাপী ঠোঁটের স্বপ্নও দেখেন অনেকে, বিশেষ করে নারীরা। কিন্তু বাস্তবে সে স্বাদ অনেকেরই মেটেনা।

কারণ, রঙ নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। জন্মগত রঙের কারণে হতে পারে বা প্রাত্যহিক জীবন যাপনের ধরণের ফলে হতে পারে।

তবে এই নিয়ে চিন্তিত হওয়া কিছু নেই। কারণ আপনার জন্য এমন একটি উপায় রয়েছে যা খুব সহজেই এই সমস্যার সমাধান দিতে পারে।

আর সেই উপায়টি হচ্ছে ধনেপাতা। কি অবাক হয়েছেন? অবাক হলেও সত্যি! ধনেপাতার ব্যবহারেই আপনার কালো ঠোঁট গোলাপি হয়ে উঠবে। চলুন জেনে নেয়া যাক কীভাবে-

তৈরি ও ব্যবহার পদ্ধতি : প্রথমে কিছু ধনেপাতা নিয়ে ভালভাবে ধুয়ে নিন।

তারপর কুচিকুচি করে কেটে একটি বাটিতে রাখুন। এবার একটি চামচ দিয়ে কুচি করা পাতাগুলো থেঁতলে নিন। এবার এই থেঁতলানো পাতাগুলো ঠোঁটে ব্যবহার করুন।

কিছুদিন এই পদ্ধতি মেনে চললেই দেখবেন আপনার ঠোঁটের কালচেভাব দূর হয়ে গেছে। আর সেই সঙ্গে আপনার ঠোঁটে দেখা দেবে গোলাপি রঙও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031