এবার চীন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তানে, দিশেহারা ভারত
লালফৌজের একের পর এক কাণ্ডে বারবার দিশেহারা হয়ে পড়ার অবস্থায় মোদির দেশ। চীন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তানে।
ভারতের গোয়েন্দা সংস্থা এমনই দাবি করেছে বলে উল্লেখ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। চীন পাকিস্তানের এহেন কর্মে আবারও কাশ্মীর নিয়ে উদ্বেগে ভারত।
খবরে বলা হয়, ইসলামাবাদ চীনের সাথে কাশ্মীর নিয়ে এক গোপন অভিসন্ধি করেছে দাবি করলেও সন্ধির বিষয়ে খোলাসা করেনি। তাদের দাবি ৮০ হাজার স্টিল বুলেট চীনের থেকে নিজের ঘরে তুলেছে পাকিস্তান।
যা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের খবর। চীন থেকে একাধিক সমরাস্ত্র নিয়ে পাকিস্তান নিজের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পদক্ষেপে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।
খবর অনুযায়ী, চীনের থেকে একের পর এক সমরাস্ত্র পাকিস্তান কিনছে বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। যা কাশ্মীর পরিস্থিতিকে উত্তপ্ত করার শামিল বলে মনে করা হচ্ছে।
এদিকে, পাকিস্তান সেনার একটি ১০ সদস্যের দল চীনে গিয়ে অস্ত্র কারখানায় পণ্য দেখে এসেছে বলেও খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে।
জানা যায়, নিজের সেনার সমরসজ্জার জন্য পাকিস্তান চীনের কাছ থেকে ৩ থেকে ৪ হাজারটি ব্যালাস্টিক বুলেট প্রুফ জ্যাকেট কিনছে।
সঙ্গে কেনা হচ্ছে বেলুন ব়্যাডার। যার দ্বারা আকাশ থেকে মাটিতে নজরদারি করা যায়।
এছাড়াও কমব্যাট ড্রোন, ১৫ টি আর্টিল্যারি বন্দুক, উচ্চ অক্ষাংশের এলাকায় যাতে লড়াই করা যায়, তারজন্য উপযুক্ত পোশাক, গগজ, জ্যাকেট ইত্যাদি কেনাকাটা করছে পাকিস্তান।
গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, পাকিস্তানের গতিবিধি কাশ্মীর সীমান্তকে স্বস্তিতে থাকতে দেবেনা বলে মনে করা হচ্ছে।
আর এই সমস্ত সমরাস্ত্রের হাত ধরে কাশ্মীরে অনুপ্রবেশ আরও বাড়ানোর চেষ্টায় পাকিস্তান থাকবে বলে দাবি করা হয় সংবাদে।
