ব্রেকিং নিউজঃ

করোনার সম্মুখযোদ্ধারা এই সময়ের মহামানব

‘বিশ্ব মানবিক দিবস’ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধাদের অভিনন্দন ও ধন্যবাদ জানানোর পরামর্শ দিয়েছন।

নারী, পুরুষ আর শিশুদের জীবন রক্ষায় যেসকল স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে অদৃশ্য শক্তির সাথে লড়াই করছেন এ যেন এক ভিন্ন ধরনের মানবসেবা। এটিই হচ্ছে এবারের বিশ্ব মানবিক দিবসের মূল প্রতিপাদ্য।

জাতিসংঘের মহাসচিব বলেন, বিদ্যমান এই সংকট থেকে উত্তরণের জন্য কঠিন এক বাস্তবতার সম্মুখীন হয়ে সম্মুখযোদ্ধারা অবিস্মরণীয় ভূমিকা পালনে কাজ করে যাচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘ থেকে ঘোষিত এই দিবস উপলক্ষে মহাসচিব আরও বলেছেন, করোনা মহামারিতে যখন পুরো বিশ্ব বিপর্যস্ত তখন সৃষ্টিকর্তার আশীর্বাদে আবির্ভূত হওয়া সম্মুখযোদ্ধারা বেকার মানুষদেরকেও বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়ে ছড়িয়ে পড়ে প্রতিটি দেশে। তখন এসব সম্মুখযোদ্ধারা প্রতিটি দেশের স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবকদের সাথে স্বতঃস্ফূর্তভাবে আক্রান্তদের পাশে থেকে কাজ করেছেন।

এরা কখনো খাবার পৌঁছে দিয়েছেন বাসায়, আবার কখনো বা হয়েছেন হাসপাতালের নার্সের সহযোগী এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে।

জাতিসংঘের মহাসচিব বলেন, এটি যেন মহানুভবতার এক অনন্য দৃষ্টি, এ সম্মুখযোদ্ধারাই এই সময়ের মহামানব। এ সম্মুখযোদ্ধারাই সত্যিকারের বন্ধু, মানবতার অনন্য দৃষ্টান্ত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930