ব্রেকিং নিউজঃ

প্রেসিডেন্টের দায়িত্বকে কখনো গুরুত্বের সঙ্গে নেননি ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্বকে কখনো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বন্দরনগরী উইলমিংটনে ডেমোক্র্যাট দলের চলা চারদিনের অনলাইন কনভেনশন উপলক্ষে দেওয়া বক্তব্যে ওবামা এ কথা বলেন।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র বিপদে রয়েছে বলেও উল্লেখ করেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ওবামা। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রেকর্ডকৃত বক্তব্যে ওবামা আরো বলেন, ২০১৭ সালে তিনি যখন হোয়াইট হাউসের দায়িত্ব ট্রাম্পের কাছে হস্তান্তর করছিলেন, তখন ভেবেছিলেন এই রিপাবলিকান তাঁর দায়িত্বকে গুরুত্বসহ নেওয়ার কিছুটা আগ্রহ দেখাবেন। কিন্তু তিনি তা কখনই করেননি।

ওবামা বলেন, ‘এর ফলে বিশ্বজুড়ে আমাদের গর্বিত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকিতে পড়েছে।’

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জো বাইডেনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন গ্রহণ করার সময় ওবামার বক্তব্যটি প্রচারিত হয়।

ওবামা আরো বলেন, ‘আজকের এই রাতে আমি দেশকে এগিয়ে নিতে জো ও কমলার সক্ষমতার ওপর আপনাদের বিশ্বাস রাখতে বলছি।’

এর দুদিন আগে ওবামার স্ত্রী মিশেল ওবামা বক্তব্য রাখেন। তিনি ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাঁকে যুক্তরাষ্ট্রের জন্যে অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন।

মিশেল ওবামা বলেন, ‘আমি জো বাইডেনকে জানি। তিনি বিশ্বাস দ্বারা পরিচালিত গভীর পরিশীলিত একজন মানুষ।’

মিশেল আরো বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, মহামারি প্রতিরোধ এবং দেশকে এগিয়ে নিতে কী করা দরকার, বাইডেন তা জানেন।

উইসকনসিনের মিলওয়েকিতে ডেমোক্রেট দলের চারদিনের এই কনভেনশন করোনাভাইরাসের কারণে পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে।

এ কনভেনশনেই জো বাইডেনকে (৭৭) প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনায়ন দেওয়া হয়েছে।

কনভেনশনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বক্তব্যে তিনি বলেছেন, এরকম একটি সময়ে ওভাল অফিসের হওয়া উচিত ছিল একটি কমান্ড সেন্টার।

এর পরিবর্তে এটি হয়ে গেছে একটি ঝোড়ো কেন্দ্র। যেখানে শুধুই বিশৃঙ্খলা।

ক্লিনটন আরো বলেন, ট্রাম্পের একটি বিষয়েরই কেবল কখনো পরিবর্তন ঘটেনি। সেটি হলো তাঁর দায়িত্ব অস্বীকার এবং অন্যকে দোষারোপ করা।

ক্লিনটনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিদের বলেছেন, ‘আমি মনে করি এটি খুবই বিভাজনমূলক বক্তব্য। খুবই বিভাজনমূলক।’

করোনার কারণে রিপাবলিকানদের কনভেনশনও অনলাইনে আগামী সপ্তাহে নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত হবে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসেই দলীয় মনোনয়ন গ্রহণ করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930