ব্রেকিং নিউজঃ

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা : বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, ট্রাম্পের অধীনে ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। অথচ এটা হওয়ার কথা ছিল নির্দেশনা কেন্দ্র।

বিল ক্লিনটন বলেন, ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ হচ্ছে দিনে কয়েক ঘণ্টা বসে টেলিভিশন দেখা ও সামাজিক মাধ্যমে লোকজনকে সমালোচনা করা।

মঙ্গলবার চলতি বছরে ডেমোক্র্যাট দলীয় ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন বক্তব্যে এ সব কথা বলেন বিল ক্লিনটন।

ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির সাক্ষাৎকার। মহামারীর কারণে এ বছরের নির্বাচন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার মানুষ মারা গেছেন। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। আর ক্ষুদ্র ব্যবসায়ও বিপর্যয় নেমে এসেছে।

বিল ক্লিনটন আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি।

ভালো, কিন্তু আমরাই একমাত্র বড় শিল্প-অর্থনীতির দেশ, যাদের বেকারত্বের হার তিনগুণ বেড়েছে।’

ক্লিনটন জানান, ট্রাম্প প্রথমে বলেন যে, ভাইরাস নিয়ন্ত্রণে, শিগগিরই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যখন তা ঘটেনি, প্রতিদিন টিভি ক্যামেরার সামনে এসে তিনি কী মহান কাজ করেছেন, তা গর্বভরে বলে বেড়াচ্ছেন। কিন্তু ওই সময় বিজ্ঞানীরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

কনভেনশনে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তাঁর রানিং মেট হিসেবে থাকছেন ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31