ব্রেকিং নিউজঃ

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা, তদন্তের নির্দেশ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরু্দ্ধে ধর্ম অবমাননার অভিযোগে আজ চট্টগ্রামে একটি মামলা করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরু্দ্ধে ধর্ম অবমাননার অভিযোগে চট্টগ্রামে একটি মামলা করা হয়েছে।

আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে (ডিসি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত-২-এ মামলাটি করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব পার্থ। পরে মামলাটি তদন্তের নির্দেশ দেন বিচারক আবু সালেম মো. নোমান।

বাদী দাবি করেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক সমাবেশে সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি রামায়ণ

ও মহাভারত নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন। এসব মন্তব্য দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীকে আঘাত দিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, বিচারক মামলার অভিযোগ তদন্ত করতে সিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31