ব্রেকিং নিউজঃ

বিপদে অপু-নাজমা, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও ব্যর্থ

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক অপু উকিল দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগ সভাপতি তাদেরকে সাক্ষাত দেননি বলে গণভবন সূত্রে জানা গেছে।

এমনকি গণভবনে তাদের প্রবেশের নিষে’ধা’জ্ঞা আরোপ হতে পারে বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি ব্যখ্যা এবং তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য যুব মহিলা লীগের এই দুই নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে একাধিক দফা চেষ্টা করেছেন বলে জানা গেছে।

অবশ্য গণভবনের একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এমনিতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এইসব বিষয় আইনপ্রয়োগকারী সংস্থার বিষয়, এসব নিয়ে নিয়ে তিনি কথা বলতে আগ্রহী নন বলেই তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

অন্য একটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী এই ঘটনায় খুবই ক্ষুদ্ধ্ব এবং প্রধানমন্ত্রী এই মুহুর্তে যুব মহিলা লীগের কমিটি বাতিলের প্রক্রিয়া চলছে, তাই এই অবস্থায় প্রধানমন্ত্রী এদের সাথে সাক্ষাৎ করবে না বলেই ধারণা করা হচ্ছে।

অন্য একটি সূত্র বলছে যে, এই দুই নেত্রী গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিন্তু ওবায়দুল কাদের তাদের তীব্র ভৎসর্না করেন বলেই প্রত্যক্ষদর্শীরা জানান।

এখন আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, যুব মহিলা লীগের কমিটি বাতিল কিংবা এই দুজনকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া এখন চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031