কোভিড-১৯ : ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৮১ জনে।
এ ছাড়া এই সময়ে নতুন করে আরো দুই হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছে। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
