ব্রেকিং নিউজঃ

করোনায় বাবা হারালেন ক্রিকেটার মোশাররফ রুবেল

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার। মঙ্গলবার (১৮ আগস্ট) মৃত্যুবরণ করেন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গত ৩ আগস্ট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শুরু থেকেই হাসপাতালে বাবার দেখাশোনা করেছেন মোশাররফ। বাবার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন নিজেও। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন অবশ্য সুস্থ।

তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হয় মোশাররফের। কিন্তু নিয়মিত হতে পারেননি দলে। একই বছর বাদ পড়েন দল থেকে। এরপর দীর্ঘ ৮ বছর পর ২০১৬ সালে ফেরেন দলে।

গত বছর মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। সিঙ্গাপুরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হন তিনি। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট আর ফেরা হয়নি মোশাররফের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930