ব্রেকিং নিউজঃ

রাষ্ট্রধর্ম ইসলাম ইস্যুতে ষড়যন্ত্র হলে তৌহিদী জনতা মেনে নেবে না : আল্লামা বাবুনগরী

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের মতো একটি মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে তথাকথিত ‘মাইনরিটি সংগ্রাম পরিষদ’-এর সভাপতি অশোক কুমার সাহা এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে আমরা মনে করি।

রাষ্ট্রধর্ম ইস্যুটি ২০১৬ সালে মাননীয় আদালত মীমাংসা করে দিয়েছেন। তাই এই বিষয়ে নতুন করে বিতর্ক তোলার কোনও যৌক্তিকতা নেই।

তিনি বলেন, আমাদের ধারণা, এটিকে ইস্যু বানিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইসলাম ও দেশ বিরোধী শক্তি।

তাই সংশ্লিষ্ট মহলকে কালবিলম্ব না করে অতি দ্রুত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাসা করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করুণ।

মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তুলে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তা খুঁজে বের করুণ।

অন্যথায় দেশের তৌহিদী জনতা পূর্বের ন্যায় মাঠে নেমে আসবে। আল্লামা বাবুনগরী বলেন, ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারী কুচক্রী মহলকে উদ্দেশ্যে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ।

এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম ছিলো, ইসলামই থাকবে, ইন-শা আল্লাহ। এই দেশের মাটিতে জন্ম নিয়ে, এই দেশের খেয়ে পরে বেড়ে উঠে এই দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। তৌহিদী জনতা তা বরদাশত করবে না। রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের মাইনরটিদের জন্য কোনও কালেই সমস্যা ছিলো না, আগামীতেও সমস্যার কারণ হবে না।

অযথা ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। না হয় দেশের আপামর তৌহিদী দেশপ্রেমী জনতা আপনাদের উপযুক্ত জবাব দেবে।

সূত্র ইনসাফ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031