ব্রেকিং নিউজঃ

ইসির ৭৯ জন করোনায় আক্রান্ত

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ মোট ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার ইসির সহকারী পরিচালক এই তথ্য জানিয়েছেন।

মো. আসাদুল হক বলেন, ‘করোনা আক্রান্তদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন/আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইসির কোনো কর্মকর্তা-কর্মচারী মারা যাননি।’

সহকারী পরিচালক আরো বলেন, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ নির্বাচন কমিশনে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোট ৫৮ জন রাজস্ব খাতের। অবশিষ্ট ২১ জন আউটসোর্সিং খাতের জনবল। রাজস্ব খাতের ৫৮ জনের মধ্যে কর্মকর্তা ২৬ এবং কর্মচারী ৩২ জন। আউটসোর্সিং খাতের ২১ জনই কর্মচারী।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930