ব্রেকিং নিউজঃ

মালির সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলি, বিদ্রোহের আশঙ্কা

মালির একটি সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলির খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের ‘কাতি’ ঘাঁটিতে সংঘাতের খবর পাওয়া গেছে। সেখানে  ‘বিদ্রোহ’ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট)  ওই ঘাঁটিতে সেনারা গুলি চালিয়েছে। প্রতক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।

সেখানকার ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওয়ানা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে। গেল কয়েক মাস ধরেই মালিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

বিভিন্ন সময় দেশটির জঙ্গিগোষ্ঠী এবং সন্ত্রাসীদের কারণে উত্তপ্ত হয় মালি। বেসামরিক নাগরিকদের উপর হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930