ব্রেকিং নিউজঃ

আইপিএল নিয়ে মামলা দায়ের

সংযুক্ত আরব আমিরাতে যেন আইপিএল আয়োজন না হয়, তাই বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমিরাতে নয়, ভারতে আইপিএল আয়োজনের দাবি জানিয়ে পুনের এক আইনজীবী মুম্বাইয়ের হাইকোর্টে পিটিশন দায়ের করেন।

অভিষেক লাগু নামে আইজীবীর দাবি, দেশের বাইরে আইপিএল আয়োজন হলে বড় অঙ্কের আর্থিক লভ্যাংশ থেকে বঞ্চিত হবে ভারত।

ভারতীয় এই আইনজাবী নিজের আবেদনে বলেছেন, ‘আইপিএল কোনো চ্যারিটি টুর্নামেন্ট নয়। করোনার কারণে সব ব্যবসায় গুরুতর ক্ষতি হয়েছে। এই অবস্থায় ভারতে আইপিএল আয়োজন হলে দেশের অর্থনীতির জন্য সেটা ভালো হবে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই মুহূর্তে ভারতে আইপিএল আয়োজনের প্রয়োজন।’

আবেদনে আরো বলা হয়েছে, ভারত সরকার এখন খেলাধুলোর ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করেছে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ভারতের মাটিতে আইপিএল আয়োজন করা অসম্ভব নয়।

এ বছর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল বসছে ১৯ সেপ্টেম্বর থেকে। ৫৩ দিনের টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ নভেম্বর। আইপিএলের ম্যাচগুলো হবে দুবাই, শারজা ও আবুধাবি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930