ব্রেকিং নিউজঃ

লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলা স্থগিত করেছেন হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় করায় মামলায় ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আদালতে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন জেয়াদ আল মালুম।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর‌্যায়ে রয়েছে। এ অবস্থায় তারা অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে। আজ আদালত ছয় মাসের জন্য মামলাটি স্থগিত করেছেন।

গেল ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930