ব্রেকিং নিউজঃ

রাতে নেইমারদের ফাইনালে ওঠার লড়াই

সবার আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিসের ক্লাব পিএসজি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। এ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব লাইপজিগ। আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুদল। লিসবনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

কোয়ার্টার ফাইনালে আতালান্তাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে, সবাইকে চমকে দিয়ে অ্যাথলেটিকোকে হারিয়ে সেমির টিকেট পায় লাইপজিগ। এ ছাড়া নিজেদের ঘরোয়া লিগেও দুর্দান্ত ছিল দলটি। তৃতীয় স্থানে থেকে শেষ করেছে বুন্দেসলিগা। সব মিলিয়ে এ লড়াইটা পিএসজির জন্য মোটেই সহজ হচ্ছে না। তবে ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার বড় সুযোগ তাদের সামনে। সব শেষ ১৯৯৫ সালে প্রতিযোগিতাটির সেমিফাইনালে খেলেছিল ফ্রান্সের ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে ম্যাচটিতে চোট পেয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। শেষ আটের লড়াইয়ে প্রথম একাদশে দেখা যায়নি তাঁকে। শেষ মুহূর্তে দলকে রক্ষা করতে নামেন তিনি। আশার খবর হলো, সেমিতে প্রথম থেকেই দেখা যাবে বিশ্বকাপজয়ী তারকাকে।

গুরুত্বপূর্ণ সদস্যের ফেরা নিয়ে ফরাসি ক্লাবটির কোচ টমাস তুখেল বলেন, ‘আতালান্তার বিপক্ষে ৩০ মিনিট খেলেছিল এমবাপ্পে। ছয় দিন ধরে ও প্রচুর ফিটনেস ট্রেনিং করেছে। তাই শুরু থেকেই খেলবে।’

এরপর লাইপজিগের বিপক্ষে লড়াই নিয়ে তুখেল বলেন, ‘লাইপজিগ দারুণ দল। তবে আমার ফুটবলাররা ক্ষুধার্ত হয়ে রয়েছে জয়ের জন্য। নেইমার প্রকৃত নেতা। অনেকেই হয়তো ওকে ঠিকমতো বুঝতে পারেন না। নেইমারের দক্ষতা, আত্মবিশ্বাস, সতীর্থদের উদ্বুদ্ধ করার ক্ষমতা অতুলনীয়।’

অন্যদিকে পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে সচেতন লাইপজিগের কোচ ইউলিয়ান নাগলেসম্যান। তবে নিজেদের কৌশল নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি, ‘অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে আমরা যে কৌশল নিয়ে খেলেছিলাম, তার পরিবর্তন করছি। তবে এই ম্যাচে আমাদের কী পরিকল্পনা রয়েছে, তা গোপনই থাক।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930