ব্রেকিং নিউজঃ

মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন সাইদা খানম : প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাইদা খানম তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর শোক : একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘অদম্য সাহসী আলোকচিত্রী সাইদা খানমের অনুপ্রেরণায় পরে এ সাহসিকতা ও মর্যাদাপূর্ণ পেশায় অনেক নারীর পদচারণা ঘটেছে। বাংলাদেশে নারী জাগরণের অন্যতম পথিকৃৎ এ মহীয়সী নারী তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাইদা খানম। ব্যক্তিগত জীবনে অবিবাহিত খ্যাতিমান এ আলোকচিত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930