ব্রেকিং নিউজঃ

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আজ এক ঝটিকা সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি আজ সন্ধ্যায় এসে কাল সকালে ফিরে যাবেন। সঙ্গে নিয়ে আসছেন দিল্লির পররাষ্ট্র দফতরের যুগ্ম সচিব স্মিতা পন্থকে। প্রতিবেশী পররাষ্ট্র সচিবের সফর নিয়ে ঢাকা ও দিল্লি দুই তরফেই রাখা হয়েছে গোপনীয়তা।

তবে নীরবে প্রস্তুতির খবর পাওয়া গেছে দুই দেশেই। ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেরর বিস্তারিত কর্মসূচি না জানালেও দুই দেশের সূত্রগুলো বলছে, হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ হবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে। আনুষ্ঠাানিক বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। সব বৈঠকেই থাকবেন ঢাকার ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। মহামারীর মধ্যেই আকস্মিক এই সফরের বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে দুই দেশের। কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব।

নয়াদিল্লির কূটনীতিকরা বলছেন, বৈঠকের উদ্দেশ্য হলো মুজিববর্ষ ও মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপন নিয়ে দুই দেশের বেশ কিছু কর্মসূচি। এ ছাড়া আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছরও উদযাপনের বেশ কিছু কর্মসূচি নিচ্ছে দুই দেশ। এ উপলক্ষে কর্মসূচিগুলো চূড়ান্ত করা হবে শ্রিংলার সফরে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীনের মধ্যে চলতে থাকা লড়াইয়ের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা ফোন নিয়ে নানা আলোচনা চলছে ভারতের গণমাধ্যমে। পরিবর্তন হতে চলেছে ঢাকার ভারতীয় হাইকমিশনারও। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে নয়াদিল্লি। বাংলাদেশের বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের আগেই ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। গত জানুয়ারি থেকে তিনি ভারতের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031