ব্রেকিং নিউজঃ

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশনের উদ্বেগ

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ।

রবিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। এসময় ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “হেফাজতে থাকা  কিশোরদের মৃত্যু এবং গুরুতর আহত হওয়ার ঘটনা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত।”

এর আগেও এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ ওঠায় পূর্বেও জেলাপ্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল।”  সেসময় তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যেত বলেও বিজ্ঞপ্তিটিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, আহত কিশোরদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে জানিয়ে ঘটনাটির তদন্তে সরকারের নেওয়া সকল পদক্ষেপ শিশু-কিশোরদের অভিভাবকদেরকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, চাইল্ড রাইটস্ অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ মূলত আইন ও সালিশ কেন্দ্র (আসক) অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, চাইল্ড রাইটস গভর্ন্যান্স এসেম্বলি, এডুকো বাংলাদেশ, ন্যাশনাল গার্ল চাইল্ড এডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমন্বয়ে শিশু অধিকার বিষয়ক একটি সংগঠন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031