ব্রেকিং নিউজঃ

শাখতারকে গোলবন্যায় ভাসিয়ে ইউরোপার ফাইনালে ইন্টার

শাখতার দোনেৎস্ককে গোলবন্যায় ভাসিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। ৫-০ গোলের বড় জয় পেয়েছে নেরাজ্জুরিরা। আগামী শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ আসরের সবচেয়ে সফল দল সেভিয়া।

দীর্ঘদিন ধরেই শিরোপা খরায় আছে ইন্টার মিলান। সে আক্ষেপ ঘোচাতে এবার ইউরোপা লিগের প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলছে অ্যান্তোনিও কন্তের দল। সেমিফাইনালেও তার একঝলক দেখলো সমর্থকরা। জার্মানির ডুসেলডর্ফে ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয় ইন্টার। চমৎকার হেডে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেস। ব্যবধান দ্বিগুণ করতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে কন্তে শীষ্যদের । অপেক্ষা করতে হয়েছে ৬৪ মিনিট পর্যন্ত। এ যাত্রায় দলকে এগিয়ে দেন ডি অ্যামব্রোসিও। দশ মিনিট পরই আবারো মার্টিনেস ম্যাজিক। ৩-০ তে লিড পায় ইন্টার মিলান। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে বার কয়েক চেষ্টা করেও পারেনি শাখতার।

নেরাজ্জুরিদের দাপটে কোনঠাসা হয়েই থাকতে হয়েছে ইউক্রেনের ক্লাবটিকে। উল্টো ৭৮ ও ৮৩ মিনিটে দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রোমেউ লুকাকু। বেলজিয়ান তারকার জোড়া গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মিলান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31