ব্রেকিং নিউজঃ

বৈরুত বিস্ফোরণে বিধ্বস্ত মসজিদগুলো পুনর্নির্মাণ করবে তুরস্ক

বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া সেখানকার মুসলিমদের মসজিদ ও খ্রিষ্টানদের গির্জা পুনর্নির্মাণ করবে তুরস্ক।

বৈরুতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হাকান শাকাল বিধ্বস্ত মুহাম্মাদ আমিন মসজিদ ও সেন্ট জর্জ ক্যাথেড্রাল পরিদর্শন করে এই ঘোষণা দেন।

তিনি বলেন, তুরস্কের সরকার লেবাননের মুসলিম ও খ্রিস্টান ধর্মের নেতাদের বিধ্বস্ত মসজিদ ও গির্জা পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণে মসজিদ ও গির্জার স্থাপনা মারাত্মকভাবে বিধ্বস্ত হয়।

ঐতিহাসিক গুরুত্বারুপ বিবেচনা করে এগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেয় তুরস্ক।

বৈরুতে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আঙ্কারার রাষ্ট্রদূত হাকান শাকাল তুরস্কের আন্তর্জাতিক সেবা সংস্থা তার্কিশ রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করছেন।

উল্লেখ্য, বৈরুতে বিস্ফোরণে ‘মুহাম্মাদ আল আমিন’ নামের একটি ঐতিহাসিক মসজিদ বিধ্বস্ত হয়। ১৮১৯ সালে মসজিদটি শায়খ মুহাম্মাদ আবু নাসরের খানকা হিসেবে ব্যবহৃত হতো।

ধর্মীয় ক্ষেত্রে বিশেষ সম্মাননা হিসেবে তাকে উসমানী সুলতান আবদুল মাজিদ এক খণ্ড জমি প্রদান করেন।

পরে শায়খ খানকাটি ছোট্ট মসজিদে রূপান্তর করে রাসুল (সা.)-এর নামানুসারে ‘মুহাম্মাদ আল আমিন’ নাম দেন।

২০০২ সালে মসজিদটিকে অত্যাধুনিকভাবে নির্মাণ করা হয়। মসজিদের হলুদ পাথর, নীলাভ গম্বুজ, সুউচ্চ মিনার ও অনন্য স্থাপত্য দর্শকদের মুগ্ধ করে।

লেবাননে ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন বৈরুতের শহীদ প্রাঙ্গণের পাশে অবস্থিত মুহাম্মাদ আমিন মসজিদ ও সেন্ট জর্জের মেরোনাইট ক্যাথেড্রাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031