ব্রেকিং নিউজঃ

২৫ আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে আগামী ২৫ আগস্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাহবুব হোসেন বলেন, “আমরা কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ তারিখের (আগস্ট) পরে আমরা এক সময় ঘোষণা করবো। ”

গত ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, “আমরা যখনই পরীক্ষা নেবো জানিয়ে দেওয়া হবে। এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে এটি ঘোষণা করবো। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করবো। এ ধরনের গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।”

“এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা। এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। আমি অনুরোধ করবো, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।”

সচিব আরও বলেন, “শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছেন আমরা যখনই পরীক্ষা নেবো, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো। পরীক্ষার তারিখ ঠিক করে আমরা প্রকাশ্যে জানাবো। আমাদের তরফ থেকে সব সময় আমরা প্রস্তুত, আগেও প্রস্তুতি ছিল। এখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে পরীক্ষা নেওয়া যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031