ব্রেকিং নিউজঃ

আবারও জ্বলছে আমাজন, ব্রাজিলের প্রেসিডেন্ট বলছেন মিথ্যা

আবারও আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজনে। আগস্টের শুরুতে ১০ হাজারের বেশি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে বনটিতে।

ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক মহলের দাবি ছাড়াও খোদ ব্রাজিল প্রশাসনই আমাজনের বিভিন্ন স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, ট্রপিকেল রেইন ফরেস্টে আগুন ধরে না। তাই আমাজন জ্বলছে- এই কথাটা ‘পুরোপুরি মিথ্যা’।

এর মধ্যে আমাজনে গাছ কাটা এবং নাশকতার উদ্দেশে আগুন লাগানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের রোষের মুখে পড়েছে ব্রাজিল সরকার।

গত নয় বছরের মধ্যে ২০১৯ সালের আগস্টে আমাজনে আগুনের ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। তবে এ বছরের আগস্টে আগুনের যে অবস্থা, তা গত বছরের ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

দেশটির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইনপে বলছে, আগস্টের প্রথম ১০ দিনে ১০ হাজার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে, এক বছর আগে এই সময়ে এর ১৭ শতাংশ স্থানে আগুন জ্বলেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, আগুনের প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিক আগুন নয়, এর মানে প্রকৃতির সৃষ্ট নয়। অবৈধভাবে জমি দখল, কৃষিকাজ, জমি পরিষ্কারের জন্য বনে আগুন লাগিয়েছে মানুষ।

২০১৯ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত আমাজনে যে ভয়াবহ আগুন লেগেছিল, তার ধোঁয়া আমাজন থেকে হাজারো কিলোমিটার দূরের রাজধানী সাও পাওলো পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

বিশ্বের জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজন। তাই এই অরণ্যে আগুন বিশ্বের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930