ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯৫

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনে।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৩৬টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫২৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০ দশমিক ৪৬ শতাংশ।

নতুন মৃত ৩৭ জনের মধ্যে পুরুষ ২৮ এবং নারী নয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৯১৮ জন বা ৭৮ দশমিক ৯৯ শতাংশ এবং নারী ৭৭৬ জন বা ২১ দশমিক শূণ্য ১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৫৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930