ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ছাড়ালো

সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ১৩০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৪ লাখ ৩ হাজার ৩৬১ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫২ জনের।

সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় এরপরেই রয়েছে ব্রাজিল। সোমবার পর্যন্ত ব্রাজিলে ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ১ লাখ ৭ হাজার ১৫২ জন।

ব্রাজিলের পর এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৭১৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031