ব্রেকিং নিউজঃ

ইতিহাসের সফলতম ‘উইকেটরক্ষক-ব্যাটসম্যান’ অধিনায়ক ধোনি, দেখে নিন পরিসংখ্যান

ক্লাইভ লয়েড, রিকি পন্টিং-র মতো তারকা ও সেরা আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে কাঁটায় কাঁটায় লড়াই ধোনির৷

মহেন্দ্র সিং ধোনি শনিবার ১৫ অগাস্ট আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর ঘোষণা করলেন৷ উইকেটরক্ষক ব্যাটসম্যান যিনি দেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন- তাঁদের মধ্যে সেরা মাহি৷ পরিসংখ্যানই বলে দেয় ধোনির সেরা পারফরম্যান্সগুলির কথা৷ উইকেটরক্ষক ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে তিনি সফলতম৷

নিজের একদিনের কেরিয়ারে ১০,৭৭৩ রান করেছেন, যাতে রয়েছে ১০ টি শতরান৷ ধোনির গড় ৫০.৫৭৷ টি টোয়েন্টিতে তাঁর মোট রান ১৬১৭৷ ব্যাটিং গড় ৩৭.৬০৷ তাঁর দখলে রয়েছে তিনটি আইসিসি টুর্নামেন্টের ট্রফি৷ এরমধ্যে রয়েছে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি টোয়েন্টি বিশ্বকাপ৷

বিশ্ব ক্রিকেটে ১০ হাজারের বেশি রান ও ৫০ গড় রয়েছে মাত্র ২ ক্রিকেটারের৷ একজন হলেন কোহলি অন্যজন ধোনি৷ ১১,৮৬৭ রান – ৫৯.৩ গড় সহ এই তালিকার এক নম্বরে রয়েছেন কোহলি৷ এই তালিকার ২ নম্বরে উজ্জ্বল উপস্থিতি ধোনির৷ তৃতীয়, চতুর্থ ওপঞ্চম স্থানে রয়েছেন সচিন, ক্যালিস, পন্টিং৷ সচিনের মোট রান ১৮৪২৬ ও ব্যাটিং গড় ৪৪.৮৷ ক্যালিসের মোট রান ১১,৫৫৭৯, গড় ৪৪.৪, পন্টিংয়ের রান ১৩,৭০৪ ও গড় ৪২.০৷

অধিনায়ক যাঁরা সীমিত ওভারের আন্তর্জাতিকে দেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন তাঁদের তালিকাতেও মাহির উজ্জ্বল উপস্থিতি৷ তালিকার এক নম্বরে রয়েছেন রিকি পন্টিং৷ আর ধোনি রয়েছেন ২ নম্বরে৷ রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ১৭২ টি ম্যাচে৷ ধোনি নেতত্বে ভারত জিতেছে ১৫১ টি ম্যাচে৷ এই তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গ্রেম স্মিথ, অ্যালান বর্ডার, স্টিফেন ফ্লেমিং৷ অধিনায়ক হিসেবে তিন জনের জয়ের সংখ্যা যথাক্রমে ১১০,১০৭ ও ১০০৷

সর্বোচ্চ মঞ্চে অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে জয়ের হারের নিরিখে সফলতম অধিনায়ক হিসেবেও ধোনির পারফরম্যান্স দুর্দান্ত৷ এক নম্বরে রয়েছেন রিকি পন্টিং , দুইয়ে রয়েছেন ক্লাইভ লয়েড আর তিনেই ভারতের ধোনি৷ পন্টিংয়ের ২৬ টি ম্যাচের ২ টি হার রয়েছে৷ সাফল্যের হার ১৩.০৷ ক্লাইভ লয়েডের ১৫ টি ম্যাচের ২ টি হার,তাঁর সাফল্যের হার ৭.৫৷ এই তালিকার তিন নম্বরে রয়েছেন মাহি৷ তাঁর ম্যাচের সংখ্যা ১৪, হার ২ টি ম্যাচে৷ সাফল্যের হার ৭.০৷

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930