ব্রেকিং নিউজঃ

তুরস্কের প্রেসিডেন্ট আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে: এরদোগান

ইসরায়েলের সঙ্গে বিতর্কিত চুক্তির জেরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে তুরস্ক। স্বয়ং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) ইস্তান্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে এমন ইঙ্গিত দেন।

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত ওই চুক্তিকে মিশর সমর্থন জানালেও এরদোগান বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে পারি।

অথবা আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে পারি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজকে ইসরায়েলে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন।

আরব এ দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পর এ আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট আবধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানকে ইহুদীবাদী ওই রাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট রিভলিন এক টুইটবার্তায় বলেন, এই চুক্তি ইসরায়েল ও আরব আমিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য নতুন এক সম্ভাবনার মাইলফলক।

আমি আশা করি আমাদের দুই দেশ ও জনগণের মাঝেও পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও দৃঢ় হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031