ব্রেকিং নিউজঃ

আগুন নিয়ে যারা খেলবে তারা নিজেরাই পুড়ে মরবে: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে চীন। আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারের তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বেইজিং এই হুঁশিয়ারি দিল।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, “যারা আগুন নিয়ে খেলবে তারা নিজেরাই পুড়ে মরবে।” গত রোববার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার তিনদিনের সফরে তাইওয়ান যান।

১৯৭৯ সালের পর এই প্রথম আমেরিকার কোনো শীর্ষ পর্যায়ের মন্ত্রী তাইওয়ান সফর করলেন। ওই বছর তাইওয়ান ব্রিটিশ শাসন থেকে চীনের অধীনে ন্যস্ত হয়।

স্বশাসিত তাইওয়ান দ্বীপের ওপর আমেরিকা চীনের সার্বভৌমত্ব স্বীকার করে আসছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় তাইওয়ান ইস্যুতে আমেরিকা অনেকটা আগ্রাসী নীতি গ্রহণ করেছে যা চীনের জন্য বিরক্তির কারণ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930