ব্রেকিং নিউজঃ

২০ বছরের মধ্যে সর্বোচ্চ ধস মালয়েশিয়ার অর্থনীতিতে

করোনার কারণে বড় ধরনের ধাক্কা লেগেছে মালয়েশিয়ার অর্থনীতিতেও। ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তথা এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের অর্থ বছরের ঠিক এই সময়ের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি ১৭.১ শতাংশ সংকুচিত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উঠে এসেছে।

২০০৯ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাবের এই প্রথম অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখল মালয়েশিয়া। বিশ্ব মন্দার ১১ বছর আগে এশিয়ান অর্থনীতিকে অস্থিরতার সময় এর চেয়ে বেশি সংকুচিত হয়েছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশটির অর্থনীতি।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নুর শামসিয়াহ মোহামাদ ইউনুস জানান, “একটা সম্ভাবনা নিয়েই আমরা দ্বিতীয় প্রান্তিক পার করেছি। বছরের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনীতি থমকে দাঁড়িয়েছে।…আমার মনে হয়, সর্বোচ্চ বাজে অবস্থটা আমরা পেছনে ফেলে এসেছি।”

মালয়েশিয়ার অর্থনীতি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের ওপরই বহুলাংশে নির্ভরশীল। দেশটির অর্থনীতিকে সবচেয়ে বড় অবদান পাম ওয়েল, অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930