ব্রেকিং নিউজঃ

বনানীতে অনুমোদনহীন ওষুধ বিক্রি: ৬ ফার্মেসিকে জরিমানা

রাজধানীর বনানীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৬টি ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ফার্মেসি হতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বনানী থানাধীন বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের টিম এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। সহায়তা করেন র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, বনানীতে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি ফার্মেসিতে এমন অনিয়মের প্রমাণ পাওয়া যাওয়ায় ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফার্মেসিগুলো হল- মানহা ফার্মেসি-২ এর মালিক সাইফুল ইসলাম বাবুকে (৩০) ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২ এর ম্যানেজার মো. শাকিল মিয়াকে (১৮) দেড় লাখ টাকা, আমেনা ফার্মেসির ম্যানেজার আজাদ হোসেন সবুজকে (২৮) ৭৫ হাজার টাকা, মানহা ফার্মেসি-১ এর ম্যানেজার মো. সাইদুর রহমান মিলনকে (২০) ৫০ হাজার টাকা, মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষকে (৩১) ৫০ হাজার টাকা এবং ঈশান ফার্মেসির ম্যানেজার ইকবাল হোসেন মঞ্জুকে (৬২) ৫ লাখ টাকাসহ সর্বমোট ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930