ব্রেকিং নিউজঃ

ঘুষ দিতে পারি না বলে হাসপাতালের রেজিস্ট্রেশন হয় না: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঘুষ দিতে পারি না বলে- আমাদের হাসপাতালের রেজিস্ট্রেশন হয় না।

সরকারের যে নীতিমালা আছে- সেটা এতো বেশি অযৌক্তিক যে- গণস্বাস্থ্য হাসপাতালেরও রেজিস্ট্রেশন নাই। এই রেজিস্ট্রেশনের বিষয়ে সরকারের যে নীতিমালা আছে, সে নিয়ম পালন করতে গেলে শতকরা ৮০ ভাগ হাসপাতালই রেজিস্ট্রেশন পাবে না।

সরকারের এ নিয়মে যদি রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে ঢাকার বাইরের অনেক মেডিকেল কলেজ হাসপাতাল তো কখনই রেজিস্ট্রেশন পাবে না।

শনিবার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে আলাপকালে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতাল সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।

ড. জাফরুলাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যের মতো একটা হাসপাতালের যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে বোঝা উচিত- কোথাও একটা গন্ডগোল রয়েছে। হয়- গণস্বাস্থ্য হাসপাতালের দোষ আছে, না হয়- সরকারের আইন কানুনে ত্রুটি আছে।

তিনি বলেন, হাসপাতালের রেজিস্ট্রেশন না থাকার ফলে ঘুষ দিতে হয়। ঘুষের টাকা ছাড়া কোনো বেসরকারি হাসপাতালকেই এখন আর রেজিস্ট্রেশন দেওয়া হয় না। আমরা ঘুষ দিতে পারি না বলে আমাদের হাসপাতালের রেজিস্ট্রেশনও হয় না।

কয়েকদিন আগে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে একটা লেখার কপি আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি, কেন বিভিন্ন হাসপাতালের রেজিস্ট্রেশন নেই বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930