ব্রেকিং নিউজঃ

১৮ আগষ্ট আইপিএলের নতুন স্পনসরের নাম ঘোষণা, সোমবার থেকে ‘বিড’ চালু করল বোর্ড

সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল আয়োজন করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার থেকে লিখিত কাগজপত্র পেল বোর্ড।

মৌখিকভাবে সম্মতি ছিলই। এবার লিখিত সম্মতিও পেয়ে গেল বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল আয়োজন করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার থেকে লিখিত কাগজপত্র পেল বোর্ড। সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিজেই জানান সরকারের থেকে লিখিত অনুমতি পাওয়ার বিষয়টি।

ব্রিজেশ প্যাটেল বলেন, ‘‘আইপিএল আয়োজন করার জন্য সরকারের তরফ থেকে লিখিত সম্মতি আমাদের হাতে চলে এসেছে। সরকারের তরফ থেকে মৌখিক সম্মতি পাওয়ার পরেই আমরা আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা এগিয়েছিলাম। টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। এখন আমাদের কাছে সরকারের লিখিত সম্মতিও এসে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে এ বার আমরা জানিয়ে দেব। টুর্নামেন্ট আয়োজন করতে আর কোনও অসুবিধা রইল না।”

সরকার থেকে সব রকম লিখিত অনুমতি পাওয়ার দিনেই আইপিএলের জন্য নতুন স্পনসর চেয়ে বিড ওপেন করল বোর্ড। ১৮ অগাস্ট আইপিএলের নতুন স্পনসরের নাম ঘোষণা হবে। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চুক্তি হবে। নতুন স্পনসর হিসেবে আবেদন করার ক্ষেত্রে যে কোনও কোম্পানিতে শেষ আর্থিক বছরে ৩০০ কোটি টাকার টার্নওভার থাকতে হবে। সূত্রের খবর, অ্যামাজন, বাইজুস, রিলায়েন্স জিও, কোকাকোলা এবং পতঞ্জলির মত সংস্থাগুলি আবেদন করতে পারে।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে আইপিএল। সবরকম স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। দুবাই, শারজা এবং আবুধাবিতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ৫৩ দিনে ৬০টি ম্যাচ আয়োজিত হবে। আগামী ২০ অগাস্ট পর সমস্ত দল গুলি সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবে। ১৫ অগাস্ট থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৬ দিনের শিবির করবে সিএসকে। ধোনি-সহ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এই শিবির হওয়ার কথা। এদিকে বোর্ডের তরফে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২১ আইপিএলের জন্য ক্রিকেটারদের কোনও নিলাম আয়োজিত হবে না। চলতি আইপিএল শেষ হওয়ার চার মাসের মধ্যেই নির্দিষ্ট সময়ে পরবর্তী আইপিএল করতে চাইছেন বোর্ড কর্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930