ব্রেকিং নিউজঃ

শেষ ৩ মিনিটের জাদুতে ২৫ বছর পর সেমিতে পিএসজি

নির্ধারিত সময়ের শেষ মিনিট, আর যোগ করা সময়ের দুই গোলে রুদ্ধশ্বাস-রোমাঞ্চ ছড়ানো এক জয়ে আটালান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। ঘড়ির কাঁটা ৯০ ছুঁই ছুঁই। তখনও আটালান্টার বিপক্ষে পিছিয়ে পিএসজি। মার্কিনিয়োস এক গোল দিয়ে সমতায় ফেরালেন দলকে। কিন্তু নাটক সব জমা ছিল শেষ সময়ের জন্যই। এরিক চুপো মটিং মিনিট খানেক বাদেই আরেকবার গোল করে বসলেন। তাতে হৃদয় ভাঙল আটালান্টার। পিএসজির অসাধারণ জয়।

গতকাল বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে লিসবনের স্টাডিও দ্য লুজে ম্যাচের ২৬ মিনিটে ইতালিয়ান ক্লাব আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। স্বপ্ন দেখছিল সেমিফাইনালের। কিন্তু ৪ মিনিটের ব্যবধানে সব শেষ। ৯০ মিনিটে মারকুইনহোস গোল করে সমতা ফেরান। আর যোগ করা সময়ে (৯০+৩) এরিক ম্যাক্সিম চুউপো মোটিং গোল করে ২৫ বছর পর সেমিফাইনালে তোলেন পিএসজিকে। ম্যাচের ৯২তম মিনিটে হওয়া এই গোলে সহায়তা করেন নেইমার। অপরটিতে কিলিয়ান এমবাপে।

ম্যাচের পাঁচ মিনিটেই সহজ সুযোগ হাতছাড়া করেন নেইমার। কিন্তু ম্যাচের ২৬ মিনিটে সুযোগ হাতছাড়া করেনি আটলান্টা তারকা পাসালিক। তার বাঁকনো শট ফেরাতে ব্যর্থ হন পিএসজির বাররক্ষক কেইলর নাভাস। বিরতির পরও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি এমবাপেরা। ম্যাচের অন্তিম মুহুর্ত পর্যন্ত চালিয়ে গেছেন লড়াই। ফলাফল দৃশ্যমান- শেষ মুহূর্তে গিয়ে দুটি সুযোগের দুটি থেকেই গোল আদায় করে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। ৯০ মিনিটে নেইমারের বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে সমতা ফেরান মারকুইনহোস। আর যোগ করা সময়ে এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে জয় নিশ্চিত করেন এরিক মেক্সিম। পিছিয়ে পরেও ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দুই গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের ক্লাবটি সবশেষ ১৯৯৫ সালে সেমিফাইনালে খেলেছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031