ব্রেকিং নিউজঃ

ধোনি অধিনায়কত্ব করবেন ২০২২ সাল পর্যন্ত

আইপিএলে সফলতার দিক দিয়ে এগিয়ে যে কয়েকটি দল তাদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। শুরু থেকেই সফল এই দলটির অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন মাহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে এখন পর্যন্ত তিনবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই। যথারীতি এবারের ১৩তম আসরেও চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন ধোনি।

শুরু থেকে অধিনায়কের দায়িত্ব কাঁধে নেয়া ধোনি ঠিক কতদিন দলটির নেতৃত্ব দেবেন? এমন কৌতূহলী প্রশ্নের উত্তরটা মিললো খোদ দলটির প্রধান নির্বাহীর কাছ থেকেই। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ মনে করেন, মাহেন্দ্র সিং ধোনি ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেও পারেন। তিনি বিশ্বাস করেন ধোনি আরও তিন মৌসুমে চেন্নাইকে নেতৃত্ব দেবার মতো ফিট আছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে আত্মবিশ্বাস নিয়েই এমনটা জানান তিনি।
বিশ্বনাথ আরো বলেন, ‘আমাদের অধিনায়ককে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তাকে নিয়ে মোটেই উদ্বিগ্ন নই। তিনি তার দায়িত্ব জানেন এবং তিনি নিজের এবং দলের যত্ন নেবেন।’

গেল বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আন্তর্জাতিক কোন ম্যাচে ধোনিকে দেখা যায়নি। আসন্ন আইপিএলকে সামনে রেখে ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে ধোনিবাহিনী।  আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের লড়াই

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031