ব্রেকিং নিউজঃ

খরচ চালাতে নিজেদের পোশাক বিক্রি করছেন যুক্তরাজ্যের শিক্ষার্থীরা

মহামারি করোনায় কাজ করে পড়াশোনার খরচ যোগাতেন তারা। কিন্তু করোনা মহামারিতে লকডাউনের কারণে কাজ হারিয়ে চরম বিপদে পড়েছেন। তাই এখন ঘরভাড়া পরিশোধ করার জন্য নিজেদের কাপড়চোপড় ও শখের জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন তারা।

ওয়েলসের দুটি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের এরকম কার্যকর অবস্থার বর্ণনা দিয়েছে। অভাবী ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের সহায়তা কার্যক্রম জানিয়েছে, গত এপ্রিল থেকে তারা এসব শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তার আবেদন পাচ্ছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, করোনা মহামারিতে তাদের অভিভাবকরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে, ফলে তাদের পড়াশোনার খরচ বহন করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

শিক্ষার্থী রোয়ান ম্যাডক জানিয়েছেন, তিনি এই পরিস্থিতি মোকাবিলায় অক্ষম হয়ে পড়েছেন।

কার্ডিফে তার নতুন ভাড়া করা বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে তিনি জানান, তার মনে হয়, তিনি আর এখানে থাকতে পারবেন না। কারণ বাড়ির ভাড়া দিতে পারছেন না তিনি। কার্ডিফে এবং তার নিজের এলাকা সুইন্ডনে প্রায় ৬০টি প্রতিষ্ঠানে কাজের আবেদন জানিয়েও কোনো সাড়া পাননি তিনি। সহায়তা কিংবা স্টুডেন্ট লোনের চেষ্টাও করেছেন কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। কিন্তু কারো কাছ থেকে কোন জবাব পাননি বলেও জানান রোয়ান।

তিনি আরও বলেন, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি আর এটা নিতে পারছি না। বাবা-মা নিজেরা কষ্টে আছে, আমি তাদের কাছে পড়াশোনার খরচ চাইতে পারছি না।

এদিকে, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও ক্রিয়েটিভ রাইটিং কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোয়ান বলেন, আমি এটা কখনো ভাবিনি যে, আমাকে আমার নিজের কাপড়-চোপড় ও শখের জিনিসপত্র বিক্রি করে দিতে হবে। এটা আমাদের জন্য অনেক কঠিন সময়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031