ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য বুলেটিন আর প্রচার হবে না, কাল থেকে বন্ধ

আগামীকাল থেকে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর প্রচার হচ্ছে না। তবে করোনাভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর প্রচার হচ্ছে না। তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেটা পাঠিয়ে দেওয়া হবে। এতে তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। এই অনলাইন ব্রিফিংটা আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং প্রেস রিলিজ নিয়মিতভাবে যাবে।’

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে নাসিমা সুলতানা জানান, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৭১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫৩৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031