ব্রেকিং নিউজঃ

ইসরাইলের পরিকল্পনা রুখে দিতে সম্মিলিত ফ্রন্ট গড়ার আহ্বান হানিয়ার

হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে ইহুদিবাদী ইসরাইল কর্তৃক একীভূত করার পরিকল্পনা রুখে দেওয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) তিনি এক অনলাইন বৈঠকে আরব দেশগুলোর প্রতি এ আহ্বান জানান। ইসরাইলি পরিকল্পনা রুখে দেওয়ার জন্য আরব দেশগুলোকে একটি ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দখলদার সরকারকে তার অশুভ লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করে ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং সশস্ত্র প্রতিরোধসহ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামের সবগুলো উপায় অবলম্বন করতে হবে।

উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে।

গত ১ জুলাই এ পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল; কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31