ব্রেকিং নিউজঃ

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে হঠাৎ এলোপাতাড়ি গুলি

ফের হামলায় কেঁপে উঠল পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। করোনাভাইরাসের লকডাউন শিথিল হওয়ার পর খেলাধুলা চালু হলেও, ক্রিকেট মাঠেই এলোপাতাড়ি গুলি সব যেন আবার ওলটপালট করে দিলো।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে গুলির ধাক্কা এখনো বয়ে চলা পাকিস্তানে। এবার অবশ্য অনেকটা অখ্যাত এক ম্যাচে।

পাকিস্তানের পত্রিকা দ্য নিউজের প্রতিবেদন, গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করেছে।

এমন হামলার মধ্যে তো আর ক্রিকেট চলতে পারে না! ম্যাচটা পণ্ড হয়ে গেছে স্বাভাবিকভাবেই। তবে সৌভাগ্য সবার, হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে দ্য নিউজ লিখেছে, ছানায় গ্রাউন্ড নামের মাঠে অনুষ্ঠেয় ফাইনালে অনেক দর্শকই ছিলেন। এর মধ্যে স্থানীয় রাজনৈতিক কর্মীরা ছিলেন, সংবাদকর্মীরা তো ছিলেনই।

কিন্তু ম্যাচ শুরু হতেই দুঃস্বপ্নের শুরু। মাঠের কাছেই থাকা পাহাড় থেকে বন্দুকধারী মাঠের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

গুলি শুরু হতেই খেলোয়াড়, আম্পায়ার, সংবাদকর্মী, দর্শক-যে যেদিকে পেরেছেন, জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করেন। সৌভাগ্যবশত, পালিয়ে বাঁচতে পেরেছেন সবাই। কারও গায়ে গুলি লাগার খবর এখনো পাওয়া যায়নি।

প্রতিবেদনে এক দর্শককে উদ্ধৃত করে লেখা, গোলাগুলি এত বেশি হচ্ছিল যে আয়োজকেরা সঙ্গে সঙ্গেই ম্যাচ বাতিল করে দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930