ব্রেকিং নিউজঃ

দেশের ১৯ অঞ্চলকে সতর্ক থাকতে বলল আবহাওয়া অধিদফত

ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, রংপুর,পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,

বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে সর্বাধিক ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930