ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার মামলা অবশেষে জানা গেল যেকারণে ঝুলে আছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও শুনানির উদ্যোগ নেননি বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। প্রায় একবছর হয়ে গেছে এ মামলার শুনানি হয়নি।

অপরদিকে, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন না পাওয়ার কারণ হিসেবে অন্য আইনজীবীদের দেরিতে পদক্ষেপ নেয়াকেই দুষলেন খন্দকার মাহবুব হোসেন। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেত্রীর আইনজীবীদের ব্যর্থতার দিকে।

গেল ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছর কারাভোগ করলে তাকে মুক্তি দিতে হবে আইনে কোথায় আছে- এমন প্রশ্ন রেখেছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। রোববার (৯ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন তিনি।

তিন বলেন, বেগম জিয়ার আইনজীবী অহেতুক সরকারকে দোষারোপ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিনের জন্য আবারও আপিল বিভাগ ও হাইকোর্টে আবেদন করার কথা জানিয়েছিলেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

এতো দিনেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের। আইনি পদক্ষেপ নিতে বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মনে করেন, জামিন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন করে কোনো লাভ হবে না।

এদিকে, প্রায় একবছর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও এতদিনেও শুনানির উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের- দুদক আইনজীবী বলছেন, বেগম জিয়ার আইনজীবীরা পদক্ষেপ না নিলে তাদের কিছু করার নেই। সবমিলিয়ে বেগম জিয়ার মামলা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবীদের গাফিলতি ও সমন্বয়হীনতাকে দুষছেন দলটির সাধারণ আইনজীবীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031