ব্রেকিং নিউজঃ

দুপুরে পদত্যাগ, সন্ধ্যায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির

মাহাথির বিন মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তাকে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ।

এর আগে দুপুরে মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র দেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করা হলেও পুনরায় তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930