ব্রেকিং নিউজঃ

অবশেষে পদত্যাগই করলেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে অবশেষে পদত্যাগই করলেন মালয়েশিয়ার আলোচিত এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তবে পদত্যাগের ব্যপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, শিগগিরই এ ব্যাপারে একটি বিবৃতি জারি করা হবে।

২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।  গত কয়েকদিন ধরে মালয়েশিয়ার ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের নেতারা দফায় দফায় বৈঠক করায় জোট ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

পাকাতান হারাপান জোটে ভাঙনের আশঙ্কা জোরালো হওয়ায় বিরোধী দল উমনো অ্যান্ড পার্টি ইসলাম সে-মালয়েশিয়ার (পিএএস) নেতৃত্বে শিগগিরই নতুন সরকার আসতে পারে বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা জানান। সূত্র বার্তাসংস্থা রয়টার্স

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031