ব্রেকিং নিউজঃ

ভারতের সঙ্গে বন্দর চুক্তি বাতিল করতে পারে শ্রীলঙ্কা

প্রতিবেশী শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের সম্পর্কে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নয়া দিল্লির সঙ্গে বন্দর চুক্তি বাতিলের জন্য কলম্বোকে বেইজিং উষ্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরেশিয়ান টাইমসের বরাত দিয়ে এখবর জানিয়েছে সাউথইস্টমনিটর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা সম্প্রতি বলেন যে তার দেশ ভারতের সঙ্গে স্বাক্ষরিত ৫০০-৭০০ মিলিয়ন ডলারের বন্দর চুক্তি পুনর্বিবেচনা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটা হলো কোয়াড দেশগুলো, বিশেষ করে ভারত থেকে শ্রীলঙ্কার দূরে থাকার চেষ্টা। চীনের ভূরাজনৈতিক প্রভাব মোকাবেলার চেষ্টা করছে ভারত। কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া এবং প্রতিটি দেশের সঙ্গেই চীনের সম্পর্ক গোলযোগপূর্ণ।

শ্রীলঙ্কার বন্দর শ্রমিক ইউনিয়নের সচিব শিয়ামাল সুমনারত্না বলেন, এই প্রকল্প নিয়ে ভারতের কাছ থেকে বেশ চাপ আছে বলে আমরা শুনেছি। কিন্তু আমরা ভারতের কোন প্রদেশ নই।

আমরা স্বাধীন দেশ, তাদের কথায় নাচার প্রয়োজন নেই আমাদের। আমাদের ধর্মঘটের পর প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন।

শ্রীলঙ্কার আগের সরকার ইস্ট কনটেইনার টার্মিনাল (ইসিটি) উন্নয়নের ব্যাপারে ভারত ও জাপানের সঙ্গে এমওইউ সই করেছিলো। এতে শ্রীলঙ্কার অংশ ৫১% এবং বাকিটা অন্য দুই দেশের।

শ্রীলঙ্কার বন্দর শ্রমিক ইউনিয়নের আশঙ্কা এতে ইসিটি’র মালিকানা ভারতের হাতে চলে যেতে পারে। তাই তারা টার্মিনালটি শ্রীলঙ্কার বন্দর কর্তৃপক্ষ পরিচালনা করবে এমন গ্যারান্টি চাচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত কোন চুক্তি না হওয়ার কথা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা জানিয়েছেন।

তবে এটা বিবেচনায় নেয়া গুরুত্বপূর্ণ যে শ্রীলঙ্কা যখনই আর্থিক সঙ্কটে পড়েছে তখনই উদ্ধার পাওয়ার জন্য তারা চীনের দিকে ফিরেছে। এখন কোভিড মহামারীর মধ্যে আবারো সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031