ব্রেকিং নিউজঃ

অধিনায়ক মাশরাফি, ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবতীর্ণ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দলটি। এছাড়া বিয়ের কারণে দলে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্মের কারণে তাকে ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

সর্বশেষ সফরে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় দল গঠনে অদলবদল হয়েছে বেশ।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031