ব্রেকিং নিউজঃ

আবার কিম জং উনের মৃত্যু নিয়ে গুঞ্জন

গত এপ্রিলে ২০ দিন জনসম্মুখের বাইরে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন পহেলা মে।

কিন্তু গত ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি। এরই মধ্যে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর তথ্যে আবার কিমের মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী তারো কনো বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে। তিনি জানান, দেশটিতে করোনা ভাইরাস মহামারী ছড়িয়েছে। এ থেকে বাঁচতে কিম নানা উপায় অবলম্বন করছেন। তার চলাফেরা খুবই সন্দেহজনক।

প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেন যে, কিমের বিষয়ে আমেরিকা, জাপান ও অন্য দেশ তথ্য আদান-প্রদান করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, কিমের মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য আছে কিনা। তখন তিনি জবাবে বলেন, গোয়েন্দা তথ্যের বিষয়ে তিনি বেশি কিছু বলতে পারছেন না। -মিরর ডট কো ডট ইউকে ও ব্রিটিশ দ্য সান পত্রিকা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031